ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
রিম্পার পলায়নের জেরে কাশিমপুর মহিলা কারাগারে শাস্তির খড়গ: জেলার বরখাস্ত, সিনিয়র জেল সুপার বদলি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 July, 2026, 2:13 PM

রিম্পার পলায়নের জেরে কাশিমপুর মহিলা কারাগারে শাস্তির খড়গ: জেলার বরখাস্ত, সিনিয়র জেল সুপার বদলি

রিম্পার পলায়নের জেরে কাশিমপুর মহিলা কারাগারে শাস্তির খড়গ: জেলার বরখাস্ত, সিনিয়র জেল সুপার বদলি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দণ্ডপ্রাপ্ত নারী বন্দি রিম্পার পালিয়ে যাওয়ার ঘটনায় কারা প্রশাসনে শাস্তিমূলক ব্যবস্থার খড়গ নেমেছে। ঘটনার জেরে কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত এবং সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহারকে অন্যত্র বদলি করা হয়েছে। এর আগে দায়িত্বে অবহেলার অভিযোগে চারজন কারারক্ষীসহ সাত কর্মকর্তা-কর্মচারীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামে এক নারী বন্দি পালিয়ে যান। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা এবং একটি চুরির মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি।

ঘটনার পরদিন কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কারা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তের প্রাথমিক পর্যায়ে দায়িত্বে অবহেলার অভিযোগে চারজন কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

তদন্তের অগ্রগতির ভিত্তিতে সোমবার কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত এবং সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহারকে ওই কারাগার থেকে অন্যত্র বদলি করা হয়।

এদিকে, রোববার (১৯ জুলাই) ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া রিম্পাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

কারা অধিদপ্তর জানিয়েছে, ঘটনাটির তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্তে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status