|
২৪ ঘণ্টার মধ্যেই পলাতক আসামি সম্রাট গ্রেপ্তার, র্যাবের যৌথ অভিযানে ময়মনসিংহ থেকে আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() ২৪ ঘণ্টার মধ্যেই পলাতক আসামি সম্রাট গ্রেপ্তার, র্যাবের যৌথ অভিযানে ময়মনসিংহ থেকে আটক মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কাশর এলাকা থেকে র্যাব-১, সিপিএসসি গাজীপুর এবং র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গত ২০ জুলাই দুপুর ১টা ৫৬ মিনিটে গাজীপুর কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্কের পাশে অন্যান্য আসামির সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় সম্রাট মন্ডল কৌশলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাজীপুর সদর থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব-১ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে ময়মনসিংহের কাশর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানায়, এর আগে গত ১৯ জুলাই রাতে গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে সম্রাট মন্ডলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত সম্রাট মন্ডলকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্মার্টফোন বিস্ফোরণ: তদন্ত, দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চায় গ্রাহক অ্যাসোসিয়েশন
আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার পরিবারের দায়িত্ব নিলেন বিজিবি
বাগমারায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, ৬ পরীক্ষার্থীসহ ৭ জন আহত
