ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
আসামীর হাত চিকন তাই হাতকড়া খুলে পালালো ডাকাতি মামলার আসামী : পুলিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 July, 2026, 2:12 PM

আসামীর হাত চিকন তাই হাতকড়া খুলে পালালো ডাকাতি মামলার আসামী : পুলিশ

আসামীর হাত চিকন তাই হাতকড়া খুলে পালালো ডাকাতি মামলার আসামী : পুলিশ

গাজীপুর আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজতে থাকা ডাকাতি মামলার এক আসামি হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে আদালতে হাজির করার প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও পলাতক আসামিকে আটক করা সম্ভব হয়নি। তাকে পুনরায় গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানায়, রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকা থেকে সম্রাট নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম দুলাল এবং বাড়ি জামালপুর জেলায়। গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

সোমবার দুপুর প্রায় ২টার দিকে আদালতে হাজির করার উদ্দেশ্যে গারদখানা থেকে বের করার সময় সম্রাট কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “আসামি সম্রাটকে আদালতে পাঠানোর প্রস্তুতিকালে সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায়। তার হাত চিকন হওয়ায় সে এ সুযোগ নিতে পেরেছে। তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। একই সঙ্গে কীভাবে পুলিশের হেফাজত থেকে সে পালাতে সক্ষম হলো, সেটিও বিভাগীয়ভাবে তদন্ত করা হচ্ছে। আশা করছি, দ্রুতই তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status