|
উত্তাল দিল্লি
দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০
নতুন সময় ডেস্ক
|
![]() দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ সোমবার (২০ জুলাই) দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। আজ (২১ জুলাই) দিল্লি পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানায়। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করছে অনলাইনভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি। এর অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ছিল তাদের। পুলিশ জানায়, কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় পুলিশ হালকা লাঠিচার্জও করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর কিছুক্ষণ পর আবারও যন্তর মন্তর এলাকায় জড়ো হয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা চালান এবং সরকারি যানবাহন ও সম্পদের ক্ষতি করেন। এ ঘটনায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুতর হুমকির মুখে পড়েছিল বলেও দাবি পুলিশের। পুলিশের তথ্য অনুযায়ী, আহত ১১৮ জনের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। তাদের মধ্যে বিশেষ পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং কয়েকজন নারী পুলিশ সদস্যও আছেন। তবে পুলিশের লাঠিচার্জে বিক্ষোভকারীরাও আহত হয়েছেন বলে স্বীকার করেছে দিল্লি পুলিশ। তাদের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও, অন্যরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?
স্মার্টফোন বিস্ফোরণ: তদন্ত, দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চায় গ্রাহক অ্যাসোসিয়েশন
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার পরিবারের দায়িত্ব নিলেন বিজিবি
বাগমারায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, ৬ পরীক্ষার্থীসহ ৭ জন আহত
