|
টানা দশম দিনের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের
নতুন সময় ডেস্ক
|
![]() টানা দশম দিনের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের মার্কিন বাহিনী ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার রাতে জানিয়েছে, তারা তাদের সর্বশেষ হামলা সম্পন্ন করেছে। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জানিয়েছে, ইরানে সর্বশেষ মার্কিন হামলা প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী ছিল। ওয়াশিংটন বলেছে, তারা হরমুজ প্রণালি দিয়ে ‘চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের অব্যাহত হামলার ক্ষমতা হ্রাস করার’ চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের টানা হামলার জবাবে ইরানও পশ্চিম এশিয়ার আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে তীব্র পাল্টা হামলা চালাচ্ছে। তাদের এসব হামলায় এরমধ্যে জর্ডানে ও ইরাকে তিন মার্কিন সেনা নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। মার্কিন সেনা হতাহত হওয়ার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছেন। ইরানি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, ইরানের স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইরাক সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আবদানান শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আবদানানের গভর্নর বেহজাদ নূর মোহাম্মদি মেহরকে জানিয়েছেন, নগরীর দিনার কুহ এলাকায় হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
