ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাতে আশ্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 July, 2026, 8:03 PM

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাতে আশ্বাস

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাতে আশ্বাস

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়মের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশটির রাজধানী দিল্লি। সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালেই সব নিরাপত্তা বলয় ভেঙে হাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনের মূল ফটকের বাইরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। 

এই পরিস্থিতিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিনিধিদল সোমবার(২০ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিসনদ জমা দিয়েছে। তবে এই বৈঠক থেকে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি মেলেনি বলে জানা গেছে। 

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদন অনুযায়ী, সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী তাদের দাবিগুলো ‘যথাযথ পর্যায়ে’ আলোচনা করার আশ্বাস দিয়েছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

সিজেপির প্রতিনিধি আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, দাবিসনদ নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য স্বাস্থ্যমন্ত্রী কিছুটা সময় চেয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে মূলত তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো—সামাজিক কর্মী সোনম ওয়াংচুকের মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যা করা নিট-ইউজি ২০২৬ পরীক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করা। 

এর আগে সিজেপির প্রতিষ্ঠাতা দীপকেকে দিল্লি পুলিশ ‘তুলে নিয়ে গেছে’ বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পরপরই স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠকে বসেন সংগঠনের দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা মাঠ ছাড়বেন না বলে সংগঠনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status