|
পার্বত্যাঞ্চলে সবুজায়নে সেনাবাহিনীর ২৬ হাজার চারা বিতরণ
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() পার্বত্যাঞ্চলে সবুজায়নে সেনাবাহিনীর ২৬ হাজার চারা বিতরণ রোববার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দীঘিনালা জোন এবং অধীনস্থ বিভিন্ন সাবজোনে একযোগে এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির আওতায় দীঘিনালা জোন থেকে ৭ হাজার এবং বিভিন্ন সাবজোন থেকে আরও ১৯ হাজার চারা বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। দীঘিনালা জোনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি, জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্যাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা, বন উজাড় রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতিবছরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হচ্ছে। তারা আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না, প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি চারা বড় হয়ে উঠলে তা যেমন পরিবেশ রক্ষা করবে, তেমনি অর্থনৈতিকভাবেও পরিবারকে উপকৃত করবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। স্থানীয়দের মতে, পার্বত্য অঞ্চলে বন উজাড় ও জলবায়ুর পরিবর্তনের প্রেক্ষাপটে সেনাবাহিনীর এ ধরনের সবুজায়ন কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানুষকে বৃক্ষরোপণে আরও উৎসাহিত করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, ৬ পরীক্ষার্থীসহ ৭ জন আহত
জুলাইয়ে ৩ বিশ্বকাপ ফাইনাল খেলে ৩টিতেই হেরেছে আর্জেন্টিনা
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৬-এ দুটি বিভাগে বিজয়ী উর্মি গ্রুপ
মোহাম্মদপুর রাজস্ব অঞ্চলে নাজিরের বিরুদ্ধে ঘুষ ও দালাল সিন্ডিকেট পরিচালনার অভিযোগ
