ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
মুরগির বাচ্চাকে বাঁচাতে হাসপাতালে ৬ বছরের শিশু, ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 5:09 PM

মুরগির বাচ্চাকে বাঁচাতে হাসপাতালে ৬ বছরের শিশু, ছবি ভাইরাল

মুরগির বাচ্চাকে বাঁচাতে হাসপাতালে ৬ বছরের শিশু, ছবি ভাইরাল

ভারতের ৬ বছর বয়সী এক শিশু নিজের সাইকেল দিয়ে মুরগির একটি বাচ্চাকে চাপা দেয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে গিয়েছেন। এ রকম একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।

এ সময় ওই শিশুটির এক হাতে মুরগির বাচ্চা আর অন্য হাতে ছিল দশ রুপি।

ঘটনাটি ঘটেছে ভারতের মিজোরামের সাইরাং এলাকায়। ওই শিশুর নাম ডেরেক সি লালচানহিমা।

হাসপাতালে মুরগির বাচ্চা নিয়ে আসা ওই ছবিটিতে ফেসবুকে এক লাখ ২৪ হাজার লাইক পড়েছে, ১১ হাজার মন্তব্য এসেছে ও ছবিটি শেয়ার করা হয়েছে ৮৭ হাজার বার।

সাংগা সেইস নামের একটি আইডি থেকে ছবিটি ফেসবুকে শেয়ার করা হয়।

তিনি জানান, ডেরেকের বাবা ঘটনাটি তাকে জানানোর পর তার সঙ্গে ছবিটি শেয়ার করেছিলেন।

সাংগা বলেন, ওর বাবার বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনাক্রমে মেরে ফেলা প্রতিবেশির একটি মুরগির বাচ্চা নিয়ে শিশুটি বাড়িতে আসে। বাচ্চাটি যে মারা গেছে সেটি সে বুঝতে পারছিল না তাই তার বাবাকে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া জন্য বলতে থাকে। বাবা তাকে দশটি রুপি দিয়ে তাকেই হাসপাতালে নিয়ে যেতে বলেন।

লালচানহিমা মুরগির বাচ্চা ও দশ রুপি হাতে হাসপাতালে হাজির হয়। সেখানে শিশুটির সরলতা ও মানবিকতা দেখে অভিভূত এক নার্স তার ছবি তোলেন। সেই ছবিটিই অনলাইনে ভাইরাল হয়।

হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে মুরগির বাচ্চাটিকে সাহায্য করার চেষ্টায় এরপর আরও ১০০ রুপি নিয়ে ফের হাসপাতালে ছুটে যায় শিশুটি।

সাংগা বলেন, শেষ পর্যন্ত তারা বাবা-মা তাকে বোঝান যে মুরগির বাচ্চাটা মারা গেছে, হাসপাতালের লোকেরা আর কিছু করতে পারেব না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status