ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
‘যৌন উত্তেজক’ ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু, ২ নারী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 April, 2019, 4:53 PM

‘যৌন উত্তেজক’ ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু, ২ নারী আটক

‘যৌন উত্তেজক’ ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু, ২ নারী আটক

সিলেটে আবদুল জলিল (৩৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার ৩ এপ্রিল, রাত ৯ টার দিকে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের মেজরটিলায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল জলিলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের এনায়েতপুর। তবে তিনি ব্যবসায়িক কাজে সিলেট নগরের লালবাজারে হোটেল বাগদাদের একটি কক্ষে ভাড়া হিসেবে থাকতেন।

নিহতের ব্যবসায়িক পার্টনার কামরুল ইসলাম জানান, তিনি ও আবদুল জলিল ফেরি করে কাপড় বিক্রি করতেন। বুধবার দুপুর থেকে তার মোবাইলে ফোন বন্ধ পাওয়া যায়। রাত ৯টার দিকে আব্দুল জলিল মারা গেছেন বলে তার মোবাইলে কাছে ফোন আসে।

পরে মেজরটিলায় একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি যৌন উত্তেজক ট্যাবলেট খাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে ধারণা করছেন চিকিৎসকরা।

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, এর আগে নিহতের দুই ভাইও একইভাবে মারা গেছে। তাদের ডায়াবেটিকস ছিলো। নিহত জলিলেরও ডায়াবেটিকস আছে। যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে না রোগাক্রান্ত হয়ে মারা গেলেন তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে। আর এ ঘটনায় দুই নারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status