ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
শেখ হাসিনার কাছে সাহায্য চাইলেন পেলে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 4:47 PM

শেখ হাসিনার কাছে সাহায্য চাইলেন পেলে

শেখ হাসিনার কাছে সাহায্য চাইলেন পেলে

ব্রাজিলের ফুটবল তারকা পেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য চেয়েছেন। জলবায়ু পরিবর্তন ইস্যুতে সারা বিশ্বে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন।

পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি সাইফুল আলম ভুঁইয়ার মাধ্যমে পেলে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি এবং ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানেই তিনি তার ফুটবল টুর্নামেন্টের বিশেষ বোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

টুর্নামেন্টটির নাম ভাবা হয়েছে ‘পেলে আর্থ কাপ’। বৈশ্বিক এই টুর্নামেন্টের বিষয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছেন পেলে।

৭৮ বছর বয়সী কিংবাদন্তী ফুটবলার সে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছেন সেখানে তিনি সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের সম্পৃক্ত করতে চাচ্ছেন। জলবায়ু পরিবর্তন ইস্যুতে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সারা বিশ্বে শান্তি ফেরাতে ফুটবলের স্পিরিটকে কাজে লাগানোই তার লক্ষ্য বলে জানানো হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status