ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী হামলায় স্বপরিবারে বাড়িছাড়া প্রবাসীর পরিবার; নেপথ্যে করা ?
‎মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Monday, 12 October, 2026, 7:28 PM

‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী হামলায় স্বপরিবারে বাড়িছাড়া প্রবাসীর পরিবার; নেপথ্যে করা ?

‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী হামলায় স্বপরিবারে বাড়িছাড়া প্রবাসীর পরিবার; নেপথ্যে করা ?

ময়মনসিংহ সদর উপজেলার  বাড়েরা স্বামীর পৈতৃক সম্পত্তিতে বসবাসকারী অসহায় এক পরিবার হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভোক্তভোগী নারী। অভিযোগ দেয়ার পর থেকে প্রাণ ভয়ে বাড়ি ছাড়া ওই পরিবার।
‎
‎গত ৯ সেপ্টম্বর কোতয়ালী মডেল থানায় ফজিলা খাতুন বাদী হয়ে ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দেয়ার পর সন্ত্রাসী বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠে।
‎
‎সুত্র জানায়, বৈধ কাগজপত্র স্থায়ী ঘর থাকা সত্ত্বেও তাদের মালিকানাধীন জমিতে আশরাফুলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা  চালায়। এতে নারী-শিশুসহ পরিবারের লোকজন প্রাণভয়ে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন।
‎
‎অভিযোগকারী অসহায় ফজিলা খাতুন বলেন, আমার স্বামী মেছুয়া বাজারে কাঁচা মালের ব্যবসা করেন। স্বামী সন্তান নিয়ে শ্বশুরের ভিটেতে একটি ঘরে বসবাস করে আসছি। আমার দুই ছেলে এক মেয়ে। ছেলেটা এইচএসসিতে লেখা পড়া করে মেয়েটা অষ্টম শ্রেণিতে পরে। সন্ত্রাসী আশরাফ তার নামে জমি লিখে দিতে বলে, না দেয়ায় আমাদের মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। বাড়িতে থাকলে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এখন আমি আমার স্বামী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে খেয়ে না খেয়ে জীবন যাপন করছি।
‎
‎আমাদের রাজনৈতিক ক্ষমতা বা পেশিশক্তি নেই। তাহলে কি আমরা আইনের সুরক্ষা পাব না? আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। প্রশাসনের কাছে আবেদন, আমাদের জমি ও ঘরে ফিরে শান্তিতে থাকার সুযোগ দিন।
‎
‎স্থানীয়রা জানান, বর্তমানে বাড়ি ফাঁকা, নিরাপত্তার অভাবে কেউ ফিরতে পারছেন না। তাদের সন্তানেরা এখনও আতঙ্কে। এ ঘটনার জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, জমির বৈধ মালিকানা রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন হামলা রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিশ্চিত করার দাবি জানান।
‎
‎ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়াধীন আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status