|
একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা
নতুন সময় ডেস্ক
|
![]() একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের দ্রুত অভিযানে জীবিত উদ্ধার করা হয় ওই যুবককে। উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যুগলটি একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। তাদের মধ্যে আগে থেকেই এমন পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। সেতুতে দাঁড়িয়ে শেষবারের মতো কথাবার্তার পর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন। তবে নদীতে ঝাঁপ না দিয়ে তীরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন তার সঙ্গে থাকা তরুণী। প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখার পরও তিনি শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদে ও সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে, যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: ইন্ডিয়া টুডে |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
