ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
জয়পুরহাটে ছিনতাইকালে জনতার হাতে পুলিশ সদস্য আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 April, 2019, 10:35 AM

জয়পুরহাটে ছিনতাইকালে জনতার হাতে পুলিশ সদস্য আটক

জয়পুরহাটে ছিনতাইকালে জনতার হাতে পুলিশ সদস্য আটক

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় ৮ লাখ টাকা ছিনতাইকালে জেলার পাঁচবিবি থানা পুলিশ সদস্য মুহিদুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আজ (৩ এপ্রিল) বুধবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার বটতলী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ শাহরিয়ার খাঁন জানান, জেলার কালাই উপজেলার পুনট বাজারের মুরগী ব্যবসায়ী পাঁচগ্রামের জাবেদ আলীর ছেলে সালেক প্রাঃ ও তার কর্মচারী একই গ্রামে মোকছেদ আলী ওবাইদুল ইসলাম জয়পুরহাট শহরের ইসলামী ব্যাংক থেকে ৮ লাখ টাকা উত্তোলন করে মোটর সাইকেল যোগে তার কর্মস্থলে ফিরছিলেন। ব্যাংক এলাকা থেকে পাঁচবিবি থানার পুলিশ সদস্য মোটর সাইকেল যোগে পিছু নিয়ে বটতলী ব্রীজ এলাকায় জোরপূর্বক ওই ব্যবসায়ীর মোটর সাইকেলের গতিরোধ করে। পরে ওই পুলিশ সদস্য মাদক মামলার ভয় দেখিয়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ব্যবসায়ী ও তার কর্মচারীর চিৎকারে স্থানীয় জনতা পুলিশ সদস্য মুহিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, কোন মামলার আসামী বা মাদক দ্রব্য আটকের জন্য মুহিদুলকে অনুমতি দেওয়া হয়নি বা নিজ কর্মস্থল ছাড়া তিনি কেন অন্য থানা এলাকায় গেলেন তাও তিনি জানেন না। অপরাধ প্রমানিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status