ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ওমরাহ করতে সৌদি গেলেন মেনন দম্পতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 1:13 AM

ওমরাহ করতে সৌদি গেলেন মেনন দম্পতি

ওমরাহ করতে সৌদি গেলেন মেনন দম্পতি

রাশেদ খান মেনন এমপি পবিত্র ওমরাহ পালন করতে বুধবার রাতে সস্ত্রীক সৌদি আরব গিয়েছেন।

জেদ্দার উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা।

ওয়ার্কার্স পার্টির দলীয় সূত্র জানায়, রাশেদ খান মেনন ও তার স্ত্রী জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি লুৎফুন্নেসা খান বিউটি ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গিয়েছেন। বাংলাদেশ বিমানের (বিজি ০৩৫) ফ্লাইটে বুধবার রাতে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ওমরাহ শেষে আগামী ১১ এপ্রিল তাদের ঢাকা ফেরার কথা রয়েছে।

গত মাসের শুরুর দিকে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বামপন্থী এ রাজনীতিবিদ।

কওমি মাদ্রাসা ও হেফাজতে ইসলাম বিষয়ে সংসদে দেয়া তার বক্তব্যে ক্ষোভ সৃষ্টি হয় ধর্মীয় অঙ্গনে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যকে ‘ধৃষ্টতা’ আখ্যায়িত করে তা এক্সপাঞ্জ করারও দাবি জানিয়েছিলেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status