ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
মোকাব্বিরকে ‘বেইমান’ বললেন ইলিয়াসপত্নী লুনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 1:25 AM

মোকাব্বিরকে ‘বেইমান’ বললেন ইলিয়াসপত্নী লুনা

মোকাব্বিরকে ‘বেইমান’ বললেন ইলিয়াসপত্নী লুনা

সিলেট-২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় মোকাব্বির খানকে বেইমান বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা।

মঙ্গলবার ২ এপ্রিল, রাতে তাহসীনা রুশদীর লুনা বলেন, ‘মোকাব্বির বেইমান। তাকে কেউ চিনত না। তার কোনো ভোট নেই। সে আমার বাসায় এসে, আমার কাছে বলেছিল সে ইমানদার।’

লুনা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মোকাব্বিরের মিটিংয়ে ১০ জন লোকও হতো না। আমাদের সমর্থন নিয়েই সে এমপি হয়েছে। তার যোগ্যতা থাকলে সে যেন আবার প্রার্থী হয়।’

তাহসীনা রুশদীর লুনা সিলেট-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন। আইনি জটিলতায় তার মনোনয়ন বাতিল হলে মোকাব্বির খানকে সমর্থন দেয় ঐক্যফ্রন্ট। স্থানীয় বিএনপির সাংগঠনিক অবস্থান আর নিখোঁজ ইলিয়াস আলীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে বড় জয় পান উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচন করা মোকাব্বির খান। পরে দীর্ঘ নাটকীয়তা শেষে মঙ্গলবার দুপুরে শপথ নেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status