ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ে উন্নীত করা হবে: মন্ত্রী জাহিদ হোসেন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 9 July, 2026, 6:23 PM

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ে উন্নীত করা হবে: মন্ত্রী জাহিদ হোসেন

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ে উন্নীত করা হবে: মন্ত্রী জাহিদ হোসেন

গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে রূপান্তর এবং এর ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। শিশু উন্নয়ন কেন্দ্রে আগের তুলনায় শিশুদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৯জুলাই) সকালে টঙ্গীর কলেজগেট এলাকায় অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, কেন্দ্রে নির্মাণাধীন নতুন ভবনের কাজের অগ্রগতি ও মান তিনি পরিদর্শন করেছেন। পাশাপাশি শিশুদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি জানান, কেন্দ্রের খাবারের মান নিয়ে শিশুদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, শিশুদের শুধু আবাসনে রাখা নয়, দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এজন্য তাদের বিভিন্ন কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কর্মজীবনে সেই দক্ষতা কাজে লাগিয়ে তারা আত্মনির্ভরশীল হতে পারে এবং পরিবারের দায়িত্বও নিতে পারে।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, উন্নয়ন কেন্দ্র থেকে বের হওয়ার পর যাতে কোনো শিশু পুনরায় অপরাধ বা বিপথগামী জীবনে ফিরে না যায়, সেজন্য চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তা আরও জোরদার করা হবে।

ভবঘুরে ব্যক্তিদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, তাদের জন্য সরকারের পৃথক আশ্রয় ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আদালতের নির্দেশে ভবঘুরেদের সেখানে পাঠানো হলেও অনেকে পুনরায় আগের জীবনধারায় ফিরে যান। তাই কেবল আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা।

মন্ত্রী বলেন, মাদকাসক্তি ও নারী নির্যাতনের মতো সামাজিক সমস্যা মোকাবিলায় জনমত সৃষ্টি এবং সামাজিক আন্দোলনের বিকল্প নেই।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এর তত্ত্বাবধায়ক ইমরান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status