|
জামালপুরে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলমান
মোঃ বিজয়, জামালপুর
|
![]() জামালপুরে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলমান আন্দোলনরত কর্মচারীরা তাদের অধিকার আদায়ে মূলত দুটি প্রধান দাবি উত্থাপন করেছেন: ১. বেতন ও ভাতা বৃদ্ধি: বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি রেখে অবিলম্বে বেতন ও অন্যান্য ভাতা বৃদ্ধি করতে হবে। ২. বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি: শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। এই অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচিটি যৌথভাবে আহ্বান ও পরিচালনা করছে বেশ কয়েকটি ডাক কর্মচারী সংগঠন। এর মধ্যে রয়েছে: বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, ডাকঘর কর্মচারী সমিতি, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলনরত কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অত্যন্ত স্বল্প ভাতায় বৈষম্যের শিকার হয়ে আসছেন। তারা বিভাগীয় কর্মচারীদের মতো সমান সেবা প্রদান করা সত্বেও তারা সামান্য সম্মানীভাতা পায়। যা দিয়ে বতমান সময়ে সংসার চালানো সম্ভব নয়। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ ও অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চেঙ্গী নদীতে রাতের অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ
