ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
বাঘাইছড়িতে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন দেড় শতাধিক আটকে পড়া পর্যটক
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Thursday, 9 July, 2026, 6:18 PM

বাঘাইছড়িতে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন দেড় শতাধিক আটকে পড়া পর্যটক

বাঘাইছড়িতে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন দেড় শতাধিক আটকে পড়া পর্যটক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রাঙামাটির সাজেকে আটকে পড়া পর্যটকদের মধ্যে দেড় শতাধিক পর্যটককে নিরাপদে বের করে আনতে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার বিকেলে মাচালং বাজার, সীমনাছড়া ও বাঘাইহাট বাজার এলাকার কয়েকটি স্থানে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেক থেকে স্বাভাবিকভাবে যান চলাচল সম্ভব হচ্ছিল না। পরে সেনাবাহিনীর সমন্বয়ে নৌকার মাধ্যমে পানিতে তলিয়ে যাওয়া অংশ পার করে পর্যটকদের নিরাপদে গন্তব্যের পথে পাঠানো হয়।

সেনাবাহিনীর বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সাজেকে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েন। তাদের মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ইতোমধ্যে প্রায় ১৫০ জন সাজেক ত্যাগ করেছেন। উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে প্রায় ১০০ জন পুরুষ, ৪০ জন জন এবং ১০ জন শিশু রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সাজেকে অবস্থানরত বাকি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে তাদেরও নিরাপদে বের করে আনার ব্যবস্থা নেওয়া হবে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, যাদের জরুরি প্রয়োজন ছিল, তারা সেনাবাহিনীর সহায়তায় ধাপে ধাপে সাজেক ছেড়েছেন। অন্য পর্যটকেরা এখনো বিভিন্ন রিসোর্টে নিরাপদে অবস্থান করছেন। তারা রুম সার্ভিসের সুবিধা পাচ্ছেন। পানি কমে গেলে বাকিরাও নিরাপদে ফিরে যেতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status