ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
স্কুলছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 April, 2019, 7:50 PM

স্কুলছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ

স্কুলছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ

পিরোজপুর সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারুফ মোল্লা (২২) নামে ধর্ষকের একজন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ধর্ষণের ঘটনার পরই ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ধর্ষিতার বাবা বুধবার আইভান মোল্লা ও মারুফ মোল্লাকে আসামি করে মামলা করেন।

ঘটনার পর পরই ভুক্তভোগী ওই মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা কাজে ছিল। এ সুযোগে রাত সাড়ে ৮টার দিকে খানাখুনয়ারী গ্রামের আইভান মোল্লা ও তার সহযোগী মারুফ মোল্লা ওই বাসায় যায়। এরপর ওই মেয়ের মুখ চেপে ধরে বাড়ির বাইরের একটি বাগানে নিয়ে এসে ধর্ষণ করে। পরে ওই মেয়ের হাত ও মুখ বাঁধা অবস্থায় বাগান থেকে তাকে উদ্ধার করা হয়।

সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. মৌসুমী সুলতানা জানান, ওই স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন মোটামুটি শঙ্কামুক্ত। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদ হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগী ওই ছাত্রী বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি আছে। তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status