|
সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত
মোঃ জাহিদুল হাসান,সরিষাবাড়ী
|
![]() সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত এ উপলক্ষে সোমবার (০৬ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের বিকল্প নেই। কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ গ্রাম গড়ে তোলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবসের মূল লক্ষ্য। আলোচনা সভায় ইউএনও তাঁর বক্তব্যে বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। পল্লী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপস্থিত অতিথিরা পল্লী উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
কুড়িগ্রামে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় নিহত ২ এবং ১২ জন আহত
