|
পাইকগাছায় কুপিয়ে জখম করা সেই ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় কুপিয়ে জখম করা সেই ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গরু বিক্রির টাকা বাড়িতে আছে এমন অনুমানে বুধবার(২৪জুন) দিবাগত রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামে মৃত রঞ্জন ঘোষের স্ত্রী সুমিত্রা ঘোষ (৭০) বাড়িতে অজ্ঞাতপরিচয় ঘাতকেরা ঘরে ঢুকে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। চিকিৎসা শেষে গত ৪ জুলাই বাড়িতে ফেরার দুইদিন পর ৬ জুলাই সকালে তার মৃত্যু হয়। নিহতের বড় ছেলে নারায়ণ ঘোষ জানান, হামলাকারীরা অত্যন্ত নৃশংসভাবে তাঁর মায়ের মাথায় আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে মাথার ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য চলতি বছরের ২৮ মার্চ রাতে নারায়ণ ঘোষেরই বাড়িতে একদল দুর্ধর্ষ ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তবে কুপিয়ে জখম ও ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
