|
যশোরে প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার আটক দুই
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার আটক দুই এ ঘটনায় যশোর বেনাপোলের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন।যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর ময়লাখানার সামনে বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন যশোরবেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড়আঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল হামিদপুর এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ড্যাশবোর্ড ও দুই পাশের রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও অপর এক আরোহীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
