|
মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে টানা বৃষ্টি, পায়রাসহ চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
তুষার হাওলাদার, কলাপাড়া
|
![]() মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে টানা বৃষ্টি, পায়রাসহ চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের অভ্যন্তরীণ উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলায় ৬২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে পানি জমতে শুরু করেছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না অনেক মানুষ। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও অন্যান্য খেটে খাওয়া মানুষের আয়-রোজগারে নেতিবাচক প্রভাব পড়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সাগরে বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
