ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
শামীমা বেক্সিটে বিরক্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 April, 2019, 2:17 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 3 April, 2019, 3:28 PM

শামীমা বেক্সিটে বিরক্ত

শামীমা বেক্সিটে বিরক্ত

ব্রিটেন থেকে পালিয়ে জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেয়া শামীমা বেগম বলেছেন, তিনি ব্রেক্সিট নিয়ে বিরক্ত। কারণ এটি চলছে তো চলছেই, একেবারে শেষই হচ্ছে না।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন থেকে পালিয়ে সিরিয়া যান শামীমা। আল রোজ শরণার্থী শিবিরে অন্যান্য আইএস পরিবারের সঙ্গে বসবাস করছেন তিনি।

এতে টেলিভিশন দেখে সময় কাটান এ বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরী। কার্টুন দেখে সময় কাটানোর কথা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ব্রেক্সিট আলোচনা নিয়ে তিনি বিরক্ত।

১৯ বছর বয়সী শামীমা দ্য টাইমসকে বলেন, এ আলোচনা চলছে তো চলছেই। যেন শেষই হচ্ছে না। এটি এতই বিরক্তিকর যে, আমি বোনদের বলি যাতে তারা কার্টুন চ্যানেল চালু রাখে।

আইএসে যোগ দেয়ার পর থেকে অপরিপক্ব জন্ম নেয়ার কারণে তিনটি শিশু হারাতে হয়েছে তাকে। তার নবজাতক শিশু জারার মৃত্যুর পর এই প্রথম তিনি গণমাধ্যমে কথা বলেন।

শামীমা বলেন, যা কিছু করেছি বাগুজ ছাড়ার পর প্রতিটি কর্মের জন্য আমি অনুতপ্ত। জীবন নতুন করে শুরু করতে দ্বিতীয়বার সুযোগ হিসেবে যুক্তরাজ্যে ফিরে যেতে চাই।

আল রোজ শরণার্থী শিবিরের কাছে তার সন্তানকে যেখানে দাফন করা হয়েছে, সেখানে প্রতি সপ্তাহে যান তিনি। কবরের পাশে দাঁড়িয়ে কোরআনের আয়াত পড়ে সন্তানের জন্য দোয়া করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status