ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ভবনসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়তা দেওয়া হবে’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 April, 2019, 2:15 PM

ভবনসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়তা দেওয়া হবে’

ভবনসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়তা দেওয়া হবে’

আদালতে ঝুলে থাকা ভবনসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, ‘আইন ভঙ্গকরা ভবনের বিরুদ্ধে রাজউক ব্যবস্থা নিতে গিয়ে যেসব মামলা হয়, তা দ্রুত নিষ্পত্তিতে গণপূর্ত মন্ত্রণালয়কে সহায়তা দেবে আইন মন্ত্রণালয়।’

বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে নির্মিত ভবনগুলো ভাঙার বিষয়ে যেসব মামলা বিচারাধীন সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে এ্যাটর্নি জেনারেল অফিস উদ্যোগ নেবে।’

অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিচারপতি সিনহা জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছিলেন। গণতন্ত্র মজবুত ও গতিশীল হওয়ায় তার এ চেষ্টা ব্যর্থ হয়েছে। জনগণ সচেতন হলে ভবিষ্যতে কেউ আর এ ধরনের ষড়যন্ত্র করতে পারবে না।’

তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জবাবে মন্ত্রী বলেন, ‘ওয়েট অ্যান্ড সি।’

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু।  তাদের সঙ্গে আমাদের সম্পর্ক এখন অনেক ভালো। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

ভারতের সঙ্গে সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা করেন মন্ত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status