ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 14 June, 2026, 7:57 PM

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। টিকাদান কর্মসূচি জোরদার করার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না প্রাণঘাতী রোগটি। সবশেষ ২৪ ঘণ্টায়ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ শিশুর। এ নিয়ে গত তিন মাসে মোট মৃত্যু ছাড়াল সাড়ে ৬০০।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে শনাক্ত হয়েছে হাম ও এর উপসর্গ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৫২ জনের।

এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে হাম। পাশাপাশি আরও ১ হাজার ৫২ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে এই সময়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হামের উপসর্গ পাওয়া গেছে মোট ৮৫ হাজার ৯৫১ জনের শরীরে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে মোট ১০ হাজার ৩২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭০ হাজার ৫৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৬ হাজার ৮৪১ জন ছাড়পত্র পেয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status