ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাট
আসাদুর রহমান, রাজারহাট
প্রকাশ: Saturday, 13 June, 2026, 11:23 AM

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাট

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাটে তরুণ প্রজন্মের সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর চিন্তা এবং উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ জুন এ কর্মসূচি উপজেলা পরিষদ হলরুম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ তানজিলা তাসনিম। তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের নতুন ধারণা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহার সাথী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু, উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আঃ কুদ্দুস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কফিল উদ্দিন এবং উপজেলা এনসিপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান সাগর।
এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকরা তাদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি চর্চা এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status