ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Saturday, 13 June, 2026, 11:21 AM

দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে দিনব্যাপি স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) নানা আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

 এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এঙ্েিলন্স সাপোর্ট স্কিম (ঊঊঝঝ) ও এসইডিপি এর আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত। বিশেষ অতিথি ছিলেন সহাকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।  

দিনব্যাপী এই আয়োজনে উপজেলার মোট ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন গ্রুপে ১২টি স্টলের মাধ্যমে তাদের বিভিন্ন উদ্ভাবনী ধারণা ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রজেক্টের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও টেকসই সমাধান তুলে ধরে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও আহমেদ সাদাত সহ আমন্ত্রীত অতিথিগণ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status