ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Thursday, 11 June, 2026, 7:19 PM
সর্বশেষ আপডেট: Thursday, 11 June, 2026, 7:20 PM

নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতাল গেটে ভুক্তভোগীর পরিবার, এলাকাবাসী ও হাসপাতালে চিকিৎসাধীন জনগন এই কর্মসুচি পালন করে। এ সময় বিক্ষোভকারীরা হাসপাতালের গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ অপরাধিদের শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়। 

মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সুমাইয়া আক্তার,রাবেয়া খাতুন,আসলাম রহমান সহ ভুক্তভোগীর পরিবারের সদস্য ও এলাকাবাসী। 

এ সময় বক্তারা বলেন, হাসপাতালের মত জনগুরুত্ত্বপুর্ন স্থানে পরিচ্ছন্ন কর্মিদের দ্বারা শিশু রোগীর মা ধর্ষিত হওয়া একটা কলঙ্কজনক ঘটনা। আর এই সকল ধর্ষকদের বাঁচানোর জন্য এবং ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে অনেকেই। সেই সকল কারিগরদেরও আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি জানান।
 
উল্লেখ্য,গত ৭ জুন রাতে ওই নারীকে হাসপাতালের ৬ তলার সিড়ি ঘরে নিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মি অমিত। এরপর তাকে সেখানে ধর্ষন করা হয়। এ সময় ধর্ষনের ভিডিও মোবাইলে ধারন করে অমিতের দুই সহযোগী অনিল বাসফোর ও ইসমাহি আহম্মেদ প্রাঙ্গন। এরপর সেই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে আবারো ধর্ষণের চেস্টা চালায় তারা। পরে গত মঙ্গলবার ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status