|
মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক মঙ্গলবার রাতভর পরিচালিত এ অভিযানে মোংলার বুড়িরডাঙ্গা, রামপালের গৌরম্ভা এবং আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় দিগরাজ-রামপাল ও ফকিরহাট এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের আটক করা সম্ভব হয়। আটককৃতরা হলেন— মো: রনি হাওলাদার, মো: সজিব আহাম্মেদ জয়, হোসেন, মো: সাজেদুল ইসলাম, মো: নাজমুল শেখ এবং মেহদী হাসান। অভিযানের নেতৃত্ব দেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন এবং সেকেন্ড অফিসার ইমামুল ইসলামসহ পুলিশের একটি দল। এ সময় তারা চক্রটির সদস্যদের আটক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। মোংলা থানার ওসি মো: আতিকুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
