ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুনর্বাসন ছাড়া উচ্ছেদে আপত্তি আজিমপুর জোন-সি’র ৪১৮ পরিবারের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 June, 2026, 4:33 PM

পুনর্বাসন ছাড়া উচ্ছেদে আপত্তি আজিমপুর জোন-সি’র ৪১৮ পরিবারের

পুনর্বাসন ছাড়া উচ্ছেদে আপত্তি আজিমপুর জোন-সি’র ৪১৮ পরিবারের

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে উচ্ছেদের হুমকির অভিযোগ এনেছেন আজিমপুর সরকারি কলোনির জোন-সি-এর ৩১টি ভবনে বসবাসকারী ৪১৮টি পরিবার। 

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গৃহায়ণ ও গণপূর্তের আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়। 

একটি চক্র অনৈতিক সুবিধা নিয়ে কলোনিবাসীদের জন্য সংরক্ষিত ফ্ল্যাট অন্যত্র বরাদ্দ দেওয়ায় এই তীব্র সংকট তৈরি হয়েছে বলে বক্তব্যে জানান কলোনির দক্ষিণ অঞ্চলের সভাপতি কোহিনূর আক্তার শ্যামলী।

বিগত সরকারের আমলে এই বহুতল ভবনগুলো নির্মাণের সময় নীতিগত সিদ্ধান্ত ছিল যে, কাজ শেষে বর্তমান বাসিন্দাদের এখানেই নতুন ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। কিন্তু এখন তাদের ঢাকার বাইরে নারায়ণগঞ্জে আবাসন বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

বর্তমান বাসিন্দাদের সকলের কর্মস্থল আজিমপুরের আশেপাশে এবং সন্তানরাও এই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে। হঠাৎ করে তাদের নারায়ণগঞ্জ চলে যেতে বাধ্য করা হলে চাকরি রক্ষা ও সন্তানদের পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে ৪১৮টি পরিবার তাদের সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মানবিক কারণে বর্তমান কলোনিতেই পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধী নন। তবে মানবিক, ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের স্বার্থে কোনো পরিবারকে পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না করে উচ্ছেদ করা সমীচীন হবে না। পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা মেনে আগে বাসিন্দাদের পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।

এদিকে আজিমপুর কলোনির বাসিন্দাদের এই মানবিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। তিনি সাধারণ বাসিন্দাদের এই দুর্ভোগের কথা বিবেচনা করে পুনর্বাসন প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status