|
দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক তার বড় ভাই ওমর ফারুকের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওমর ফারুক তেরি বাজার ঘাট থেকে শিবগঞ্জ বাজার ঘাটে নৌকার মাঝি হিসেবে কাজ করেন। আশিক অন্যাদের সাথে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে স্রোতে তলিয়ে যান। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন এবং প্রায় ৩ঘন্টা পর আশিকের মরদেহ উদ্ধার করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় প্রথমে নদীতে জাল ফেলে তল্লাশি চালানো হয়। পরবর্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। পরবর্তিতে উদ্ধার অভিযানের পর ডুবুরীদল আশিকের মরদেহ উদ্ধার করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
