ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 9 June, 2026, 5:31 PM

কুড়িগ্রামে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

কুড়িগ্রামে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে কুড়িগ্রামে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট/২০২৬ উদ্বোধন করা হয়েছে।

গতকাল ৮ জুন সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপ- পরিচালক মো. শাহ নেওয়াজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রশিদ, ডিপিসি জামিল চৌধুরী এবং গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ ও ইতিবাচক জীবনধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, টুর্নামেন্টটি ৮ থেকে ১০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হবে।

তারা আরও বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে এবং যুবসমাজ খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status