ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোরের লালপুরে ইয়াবাসহ প্রতারণা চক্রের ৩ সদস্য আটক
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Tuesday, 9 June, 2026, 5:29 PM

নাটোরের লালপুরে ইয়াবাসহ প্রতারণা চক্রের ৩ সদস্য আটক

নাটোরের লালপুরে ইয়াবাসহ প্রতারণা চক্রের ৩ সদস্য আটক

নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ প্রতারণা চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ক্লোন অ্যাপস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন ও ৯৯পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন মোহরকয়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে সোহেল রানা ওরফে রানা সরদার (২৪), মৃত বেলাল হোসেনের ছেলে মোতাকাব্বির (২০) এবং  মৃত ইছার প্রামানিকের ছেলে টুটুল প্রামানিক (৫০)।

লালপুর থানা সূত্রে জানাযায়, সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা, মোতাকাব্বির, টুটুল প্রামানিক কে ৯৯পিস ইয়াবা এবং চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ আটক করা হয়।

পুলিশ জানায়, এসব মোবাইল ফোন ব্যবহার করে তারা ক্লোন অ্যাপসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ হ্যাকিং করে দেশ ও বিদেশের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রতারণার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার সুরক্ষা আইনে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status