ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দামুড়হুদায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
প্রকাশ: Sunday, 7 June, 2026, 6:32 PM

দামুড়হুদায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

দামুড়হুদায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার হাউলী ইউনিয়নের তারানীপুর গ্রামের আক্কেল আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৬) এবং একই গ্রামের মিরাজুল ইসলামের ছেলে মমিনুল হক আকাশ (২৮)। শনিবার (৬ জুন) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন রাতে উপজেলার চিতলা গ্রামে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পরদিন দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে এবং আরো ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা করা হয়। গ্রেপ্তাররা ওই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, ‘মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status