ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মহালছড়িতে নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
শফিক ইসলাম, মহালছড়ি
প্রকাশ: Sunday, 7 June, 2026, 6:29 PM

মহালছড়িতে নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

মহালছড়িতে নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি, সুস্থ মা ও শিশুর ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নে নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১টায় ক্যায়াংঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গর্ভবতী মা, স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, যুব প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিপুল চৌধুরীর সভাপতিত্বে এবং জাবারায় কল্যান সমিতির প্রোগ্রাম অফিসার পূর্ণ বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ক্যায়াংঘাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ইন্সপেক্টর ত্রিশূল চাকমা, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম, ইউপি সদস্য মহেন্দ্র চাকমা, রেনুকা চাকমা, সদস্য, জাবারাং প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমা।

আলোচনা সভায় বক্তারা মাতৃস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, গর্ভকালীন সেবা গ্রহণ, পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে সন্তান প্রসবের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমাতে সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ক সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়। পাশাপাশি পরিবার পরিকল্পনা, পুষ্টি এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কেও আলোচনা করা হয়।

বক্তারা আরও বলেন, নিরাপদ মাতৃত্ব কেবল একজন মায়ের বিষয় নয়; এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। তাই প্রত্যন্ত এলাকার নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগকে আরও জোরদার করার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিকার ফোরাম, মহালছড়ি উপজেলা-এর আয়োজনে এবং জাবারাং কল্যাণ সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচ এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য, যুব কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক গর্ভবতী মা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status