ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে মরহুম আব্দুল হামিদসহ সকল প্রয়াত স্বজন স্মরণে আলোচনা ও দোয়া
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 6 June, 2026, 9:40 PM

সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে মরহুম আব্দুল হামিদসহ সকল প্রয়াত স্বজন স্মরণে আলোচনা ও দোয়া

সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে মরহুম আব্দুল হামিদসহ সকল প্রয়াত স্বজন স্মরণে আলোচনা ও দোয়া

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মরহুম আব্দুল হামিদ খানসহ সংগঠনের সদস্যদের প্রয়াত স্বজনদের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন২০২৬) বাদ আসর গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রেসক্লাবের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এবং হাজী মো. আবুল হোসেন।

দোয়া মাহফিলে মরহুম আব্দুল হামিদ খান ছাড়াও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি মো. জাকির হোসেন চৌধুরী কামালের শাশুড়ি, সহ-সভাপতি আওলাদ হোসেনের পিতা, কার্যনির্বাহী সদস্য মো. মুক্তাদির হোসেনের পিতা, সদস্য নুর মোহাম্মদ কাজলের পিতা, সদস্য মোরশেদুল আলম পলনের পিতা, সদস্য খসরু মৃধার মরহুমা শাশুড়িসহ সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য বেলায়েত হোসেন (শামীম), ধর্মবিষয়ক সম্পাদক পারভেজ মিয়া, সদস্য হাজী কামাল চৌধুরী, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মুসা খান (রানা), সদস্য শহিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম মানিক।

আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুল হামিদ খানসহ সকল প্রয়াত ব্যক্তির কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, আব্দুল হামিদ খান ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাঁর বিনয়ী আচরণ, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং পেশাগত দায়িত্ববোধ সাংবাদিক সমাজে তাঁকে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় এবং কার্যকরী সভাপতি মো. জাকির হোসেন কামালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে মিলাদ পরিচালনা করেন আল মোয়াজ্জেম বাইতুল আলিম জামে মসজিদের খতিব মুফতি ইয়াসিন আকন্দ গাজীপুরী এবং দোয়া পরিচালনা করেন গাছা বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুল হালিম।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। এছাড়া আল মোয়াজ্জেম বাইতুল আলিম এতিমখানার এতিম শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status