ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনারগাঁওয়ে মাদক নিরাময় কেন্দ্রে প্রবাসী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 6 June, 2026, 9:42 PM

সোনারগাঁওয়ে মাদক নিরাময় কেন্দ্রে প্রবাসী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁওয়ে মাদক নিরাময় কেন্দ্রে প্রবাসী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রবাসী ফয়জুল মিয়ার (৫৫) মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তার স্বজন ও এলাকাবাসী। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

শনিবার (৬ জুন) বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নিহতের পরিবারের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে ফয়জুল মিয়ার মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী মাসুদা বেগম। তিনি বলেন, আমার স্বামীকে সুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সেখানে দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক দিনের মধ্যেই তার লাশ ফিরে এসেছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহতের বড় মেয়ে নুরজাহান বেগম আবেগঘন কণ্ঠে বলেন, আমরা বাবাকে বাঁচানোর জন্য নিরাময় কেন্দ্রে দিয়েছিলাম। কিন্তু বাবাকে আর জীবিত ফিরে পাইনি। একজন সন্তানের কাছে বাবাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা শুধু ন্যায়বিচার চাই।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত একটি মাদক নিরাময় কেন্দ্রে গত বুধবার রাতে ফয়জুল মিয়ার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং তিন কন্যা সন্তানের জনক।

পরিবারের অভিযোগ, নিরাময় কেন্দ্রের মালিক ও কর্মচারীদের শারীরিক নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় মেয়ে নুরজাহান বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের ভাই বিল্লাল হোসেন বলেন, আমার ভাই নিজের পায়ে হেঁটে সেখানে গিয়েছিল। কয়েক দিনের মধ্যে আমরা তার নিথর দেহ পেয়েছি। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তাদের অভিযোগ, নিরাময় কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তাই দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার বাসিন্দা ফোছন আলীর ছেলে। পরিবারের দাবি, নিরাময় কেন্দ্রে অমানবিক নির্যাতনের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ফয়জুল হত্যার বিচার চাই, হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই-এমন বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে তারা 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status