ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদারগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ দুই নারী ও তাদের সহযোগী আটক
আশিকুর রহমান, মাদারগঞ্জ
প্রকাশ: Saturday, 23 May, 2026, 6:03 PM

মাদারগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ দুই নারী ও তাদের সহযোগী আটক

মাদারগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ দুই নারী ও তাদের সহযোগী আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়-এ অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে মাদারগঞ্জ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের বাকুরচর গ্রামে অভিযান পরিচালনা করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। অভিযানে নিজ বাড়ি থেকে কাজলী আক্তার (৪৫), চায়না বেগম (৪০) ও তাদের সহযোগী ইব্রাহিম মিয়া (৪৮)-কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ী ও তাদের এক সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status