|
বিশ্বমানের স্বাস্থ্যসেবায় ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() বিশ্বমানের স্বাস্থ্যসেবায় ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন শনিবার (২৩ মে) সকালে নগরের চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে নতুন এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামানজার শ্যামা খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন এবং একেএস হেলথ কেয়ার লিমিটেডের ডিরেক্টর অ্যান্ড্রু ইয়ান স্মিথ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হুমাম কাদের চৌধুরী বলেন আমি ময়মনসিংহে প্রথম এসেছি আমার সহধর্মিণীর প্রতিষ্ঠানে । একেএস ডায়াগনস্টিক সেন্টারে সকলের জন্য ৩০% পর্যন্ত ছাড় দিচ্ছে, পরবর্তিতে চিকিৎসার উপর নির্ভর করবে আরো বেশী ছাড় দেওয়ার। “দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোগের ভূমিকা অনস্বীকার্য। একেএস খান হেলথ কেয়ার যেভাবে দেশব্যাপী আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আন্তর্জাতিক মানের এই ডায়াগনস্টিক সেন্টার স্থানীয় জনসাধারণের চিকিৎসাসেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং মানুষের দোরগোড়ায় নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেবে।” ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন বলেন, “সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। মানুষের যে মৌলিক চাহিদা স্বাস্থ্য সেবা সেটা যেন সাধারন মানুষের সাধ্যের মধ্যে থাকে । এক্ষেত্রে একেএস হেলথ কেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।” সভাপতির বক্তব্যে একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামানজার শ্যামা খান বলেন, “আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। দেশজুড়ে শাখা সম্প্রসারণের ধারাবাহিকতায় ময়মনসিংহের এই ৯ম শাখায় অত্যাধুনিক প্যাথলজিক্যাল ও ইমেজিং টেস্টের সুবিধা চালু করা হয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগে দেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করছি।” তিনি আরও বলেন, “অত্র শাখাটি এ অঞ্চলের মানুষের আস্থা অর্জনের পাশাপাশি আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।” অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এন এম তাজুল ইসলাম। তিনি বলেন, “ময়মনসিংহের মতো একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অঞ্চলে আমাদের ৯ম শাখা চালু করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। উন্নত প্রযুক্তির সমন্বয়ে সঠিক সময়ে নির্ভুল পরীক্ষার রিপোর্ট প্রদান এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।” উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার খন্দকার বাকী বিল্লাহ বিশেষজ্ঞ চিকিৎসক, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় একেএস খান হোল্ডিংসের এক্সিকিউটিভ ডিরেক্টর নোমানুর রশিদ, একেএস ফার্মাসির সিইও মোস্তফা কামাল, প্রতিষ্ঠানের সিএইচআরও হামিদুল ইসলাম এবং সিএও অ্যান্ড এফও মোঃ আসলাম যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
