ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুর্গাপুরে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 6:44 PM

দুর্গাপুরে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত

দুর্গাপুরে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত

জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে ভুমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিনদিনব্যাপি শুরু হয় এ মেলা।

 এ উপলক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ মানুষের অংশগ্রহণ এক বর্ণাঢ্য র‌্যালি পৌরশহরের বিভিন্ন সড়ত প্রদক্ষিণ শেষে উপজেলা ভুমি অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসিরউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, উপজেলা খামার ব্যবস্থাপক হালিমা আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও দ্রুত সময়ের মধ্যে ভূমি সংক্রান্ত সকল ও তথ্য সেবা পাচ্ছেন। এতে হয়রানি কমার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনব্যাপী এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান সহ সেবাগ্রহীতাদের ভূমি বিষয়ক নানা দিক সম্পর্কে অবহিত করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status