ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৎস্য সংরক্ষণে বাঘাইছড়িতে মোবাইল কোর্ট, ৬ জনকে জরিমানা
‎রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 3:51 PM

মৎস্য সংরক্ষণে বাঘাইছড়িতে মোবাইল কোর্ট, ৬ জনকে জরিমানা

মৎস্য সংরক্ষণে বাঘাইছড়িতে মোবাইল কোর্ট, ৬ জনকে জরিমানা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

‎মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা সদর বাজারে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

‎এসময় অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪ জন মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ২ জন বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। 

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status