|
বেলকুচিতে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মাসিক সমন্বয় সভা
মোঃ সিয়াম হোসেন, বেলকুচি
|
![]() বেলকুচিতে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মাসিক সমন্বয় সভা সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদক, চুরি, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে কঠোর নজরদারি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, বেলকুচি থানার ওসি ইমাম জাফর, বেলকুচি প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
