ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
মাদকসহ গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে বাকৃবিতে আটক নেত্রকোনার যুবক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 11 May, 2026, 7:22 PM

মাদকসহ গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে বাকৃবিতে আটক নেত্রকোনার যুবক

মাদকসহ গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে বাকৃবিতে আটক নেত্রকোনার যুবক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম আবু খারিয়া তোফায়েল। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক নারী শিক্ষার্থীর ছবি সন্দেহজনকভাবে মোবাইলে ধারণ করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তিনি নিজের ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তার কাছে মাদকদ্রব্যও পাওয়া যায়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার শিকার ওই শিক্ষার্থী বলেন, 'জিমনেসিয়াম থেকে খেলা দেখে ফেরার সময় এক ভাইয়া আমাদের জানান, ওই ব্যক্তি সম্ভবত ছবি তুলছে। পরে আমরা তার কাছে ফোন দেখতে চাইলে সেখানে আমি সহ একই স্থানে তোলা বিভিন্ন মেয়ের একাধিক ছবি দেখতে পাই। এরপর তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. রহমত উল্লাহ বলেন, 'আমরা তাকে আটক করেছি। কোতোয়ালি থানায় নেওয়ার পর মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ জন্য একজন বাদী প্রয়োজন হবে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা আদালতের মাধ্যমে হবে।'

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, 'শিক্ষার্থীদের মাধ্যমে আমরা জানতে পারি যে ওই ব্যক্তি গোপনে মেয়েদের ছবি তুলছিল। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে। এখানে আসার পর সে মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করে। তার কাছে মাদকদ্রব্যও পাওয়া গেছে। মোবাইলটি ভেঙে ফেলায় আমরা আলামত যাচাই করতে পারিনি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status