|
পত্নীতলায় শাক বিক্রয় করে চলে শাহানাজের সংসার
মামুনুর রশীদ, পত্নীতলা
|
![]() পত্নীতলায় শাক বিক্রয় করে চলে শাহানাজের সংসার তিনি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বিভিন্ন রকম শাক বিক্রয় করে সংসার চালান। তিনি নজিপুর শহরের কাঁচা বাজার এলাকায় শাক বিক্রি করেন।বর্তমানে পৌর শহরের পলিপাড়া মায়ের সাথে বসবাস করেন। সরেজমিনে গিয়ে জানা যায়,লালশাক,পুঁইশাক,পাটশাক,কলমিশাক,ডাটাশাক,গিমা,লাউ পাতাসহ বিভিন্ন রকমের শাক বিক্রি করছেন। মোছা.শাহানাজ বলেন,প্রতি দিন ৪ শ থেকে ৫শ টাকার শাক বিক্রি হয়। সারাদিন যা উপার্জন হয় তা দিয়ে খুবই কষ্টে চলে সংসার।তিনি সরকারি সহযোগিতা চান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
