ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
নরসিংদীতে পৃথক স্থান থেকে ৩টি মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 7 May, 2026, 7:22 PM

নরসিংদীতে পৃথক স্থান থেকে ৩টি মরদেহ উদ্ধার

নরসিংদীতে পৃথক স্থান থেকে ৩টি মরদেহ উদ্ধার

নরসিংদীর বেলাবো, রায়পুরা ও মাধবদী থানা এলাকার পৃথক তিনটি স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার সকালে বেলাব-শিবপুর সড়কের পাশের ধানের জমি হতে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের মরেদেহ উদ্ধার করে বেলাবো থানা পুলিশ। নিহত আপন বেলাব উপজেলার বাজনাব গ্রামের মোস্তু মিয়ার ছেলে| তার পরিবারের দাবি আপনকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।

নিহতের বাবা মোস্তু মিয়া জানান, গত বুধবার রাতে এশা নামাজের পর বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি তার ছেলে আপন।   সকালে খবর পান ধান ক্ষেতে তার ছেলের মরদেহ পড়ে আছে| অপরদিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মনোহরপুর এলাকার একটি বাসা হতে সাইফুল ইসলাম ভূইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ।   তার শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা| তবে জনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষ আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।  নিহত সাইফুল ইসলাম ভুঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদীর রামচন্দ্রদী গ্রামের সাফিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে। তিনি মনোহরপুর বোর্ড স্কুল সংলগ্ন তৌফিকুল ইসলামের বাড়িতে পরিবারে ভাড়া থাকতেন।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন স্থান হতে অজ্ঞাত পরিচয় (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ| নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক দিলিপ চন্দ্র সরকার জানান,  তিনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে| তার মুখমন্ডল ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় স্থানীয়রা পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে পিবিআই তথ্যপ্রযুক্তির মাধ্যমে চেষ্টা করেও পরিচয় শনাক্ত হতে পারেনি।পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status