ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস উদযাপন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 7 May, 2026, 7:18 PM

কুড়িগ্রামে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস উদযাপন

কুড়িগ্রামে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস উদযাপন

কুড়িগ্রামে বিভিন্ন  আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।

দিবাটি উদযাপন উপলক্ষে  আজ ৭ মে বৃহস্পতিবার সকাল ১০টায় কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে পতাকা উত্তোলন, মানবশৃঙ্খল, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মাওলানা নিজাম উদ্দিন,  মুকুল মিয়া,  আব্দুল আজিজ নাহিদ, আজীবন সদস্য রফিকুল হায়দার, নাসিম পারভেজ তারা, যুব উপদেষ্টা আশিক ইকবাল রাব্বী, যমুনা প্রজেক্টের প্রজেক্ট অফিসার শাহ আলম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাবেক যুব সদস্য সুজন মোহন্ত, রেজওয়ানুল হক নুরনবী, সোহান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও যুব সদস্যরা।

বক্তারা বলেন, দুর্যোগ, সংকট ও মানবিক সহায়তায় রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে তরুণদের আরও বেশি স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status