|
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মোবাইল চোর এক যুবক আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মোবাইল চোর এক যুবক আটক আজ সকালে রোগীর বেডের পাশ থেকে মোবাইল চুরি করার চেষ্টা চালায় আব্দুল্লাহ। এসময় ভুক্তভোগীর স্বজন ও অন্যান্য রোগীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।হাসপাতাল ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, চোর আটকের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আব্দুল্লাহকে হেফাজতে নেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগী ও তাদের স্বজনদের মোবাইল ও টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। আজকের এই আটকের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।যশোর কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
