|
রাজারহাটে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আসাদুর রহমান, রাজারহাট
|
![]() রাজারহাটে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিবসটি উপলক্ষে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, লোড-আনলোড লেবার ইউনিয়ন, নির্মাণ শ্রমিক মিস্ত্রি এবং ইলেকট্রনিক্স মিস্ত্রিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায্য মজুরি আদায়ের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন পেশার শ্রমিক, শ্রমিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। এ দিবস শ্রমিকদের ঐক্য, সংগ্রাম এবং ন্যায্য দাবি আদায়ের গুরুত্ব নতুন করে স্মরণ করিয়ে দেয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
