ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
পবিত্র কাবায় হজ্জ করতে গিয়ে বাংলাদেশী শিক্ষকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 3:49 PM

পবিত্র কাবায় হজ্জ করতে গিয়ে বাংলাদেশী শিক্ষকের মৃত্যু

পবিত্র কাবায় হজ্জ করতে গিয়ে বাংলাদেশী শিক্ষকের মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরব-এ এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আব্দুল হাই বুলু (৬১)।সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে কিং ফাহাদ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও হজসঙ্গী সমসাদ আরা রেবা।

আব্দুল হাই বুলু জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মাদারগঞ্জের বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত ২৩ এপ্রিল তিনি স্ত্রীকে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মক্কা-এর উদ্দেশ্যে রওনা হন।

পরে মদিনা-এ অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।জানাজা শেষে তাকে মদিনার বাকিউল গারকাদ কবরস্থান-এ দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status